ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজা বিক্রয়কালে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Feb 27, 2026 ইং 137 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বস্তা ভর্তি গাঁজা বিক্রয় করতে এসে র‌্যাবের হাতে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর রাতে কুমিল্লার সদর উপজেলার রেল স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয় কালে ওই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার সাথে থাকা বস্তা তল্লাশি করে ১৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার অমলপুর দক্ষিণ পাড়া পঞ্চবটি গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে মোঃ রবিন মিয়া (২৫)।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন। 

তিনি জানান, মাদক ব্যবসায়ীকে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS