ঢাকা | | বঙ্গাব্দ

আন্দিকোটে জারিকৃত ১৪৪ ধারা দ্বিতীয় দিনেও বহাল

author
Reporter

প্রকাশিত : Apr 2, 2026 ইং 119 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দিনের মতো আন্দিকোটে ১৪৪ ধারা জারি বহাল রয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকার আন্দিকোট ইউনিয়নের পাশ্ববর্তী পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুরে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি বাড়ির ৫টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে গণজমায়েত সভাসমাবেশ হবে প্রশাসনের কাছে এমন একটি তথ্য ছিল। গণজমায়েত সভাসমাবেশে অপ্রীতিকর ঘটনা ঘটনার আশঙ্কায় আন্দিকোট ইউনিয়নে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু মঙ্গলবারও সেই ১৪৪ ধারা জারি বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। 

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান জানান, বাঙ্গরা বাজার থানাধিন আন্দিকোট ইউনিয়ন জুড়ে সোমবার জারি করা ১৪৪ ধারা মঙ্গলবারও বহাল রয়েছে। তবে কোরবারপুর ও আন্দিকোটের বর্তমান পরিবেশ স্বাভাবিক রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে কমেন্টের জের ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার থানা এলাকার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি বাড়ির ৫টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক ৩ মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি। 

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ জানান, প্রশাসনের কাছে তথ্য ছিল আন্দিকোট ইউনিয়নে পূর্বধইর পূর্ব ইউনিয়নেরর কোরবানপুরে দুটি বাড়ির ৫টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে গণজমায়েত সভাসমাবেশ হবে। এ ঘটনায় অপ্রীতিকর ঘটনা ঘটনার আশঙ্কায় সোমবার পাশ্ববর্তী আন্দিকোট ইউনিয়নে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করা হয়। পূণরায় পুলিশ ১৪৪ ধারা উঠিয়ে নেওয়ার জন্য আবেদন করলে ধারা উঠিয়ে হবে। তা না হলে আন্দিকোট ইউনিয়নে ১৪৪ ধারা অনির্দিষ্ট সময়ের জন্য জারি থাকবে। 

উল্লেখ, রবিবার (১ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে কমেন্টের জের ধরে কুমিল্লার মুরাদনগর উপজেলা বাঙ্গরাবাজার থানা এলাকার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের দুটি বাড়ির ৫টি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগরের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন ও কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।  

পুলিশ ও স্থানীয়রা জানান, কোরবানপুর গ্রামের শিক্ষক শংকর দেবনাথ এবং আন্দিকুট গ্রামের অনিক ভৌমিক নামে দুই ব্যক্তি তাদের ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) নিয়ে ফ্রান্সে প্রদর্শিত ব্যঙ্গচিত্রকে সমর্থন করে মন্তব্য করেন। বিষয়টি স্থানীয়দের দৃষ্টিগোচর হলে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

শনিবার রাতে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এরপর রবিবার ফেসবুকে ধর্ম অবমাননার গুজবে পূর্বধইর পশ্চিম ইউপির চেয়ারম্যান বন কুমার শিবসহ ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের একাধিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় ৩টি মামলায় আড়াইশো ব্যক্তিকে আসামী করা হয়। ভ্রাম্যমান আদালত ৫ অভিযুক্তকে বিনাশ্রম কারাদ- দিয়েছে। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS