ঢাকা | | বঙ্গাব্দ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন 'রামনগর সানফ্লাওয়ার ক্লাব'

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 113 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুমিল্লার নগরীর 'রামনগর সানফ্লাওয়ার ক্লাব' এর উদ্যোগ বীর মুক্তিযুদ্ধের সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর রামনগর চৌমুহনীতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করেন 'সানফ্লাওয়ার ক্লাব'। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযােদ্ধা সফিউল আহমেদ (বাবুল)।

অনুষ্ঠানে 'রামনগর সানফ্লাওয়ার ক্লাব' এর উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযােদ্ধা সফিউল আহমেদ (বাবুল), সদর দক্ষিণ উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রাজ্জাক মজুমদার, বীর মুক্তিযােদ্ধা আবুল কাশেম ইঞ্জিনিয়ার, বীর মুক্তিযােদ্ধা নূরুল ইসলাম (নূরু), বীর মুক্তিযােদ্ধা দেলােয়ার হােসেন ভূইয়া ও বীর মুক্তিযােদ্ধা শফিকুল ইসলাম।

'রামনগর সানফ্লাওয়ার ক্লাব' এর প্রতিষ্ঠাতা সভাপতি মােঃ আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু। 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা নগরীর ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, মহিলা কাউন্সিলর উম্মে সালমা লিজা, নগরীর ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। 

অনুষ্ঠানে 'রামনগর সানফ্লাওয়ার ক্লাব' এর সদস্যরা উপস্থিত ছিলেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS