নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন নারী সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতান সীমা এমপি।
বুধবার নগরীর ঠাকুরপাড়া এমপি সীমা তার নিজ কার্যালয়ে ৫০জন্য হতদরিদ্রের মাঝে ৫ হাজার টাকা করে দুই লাখ ৫০হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেন। এসময় তিনি তাদের সার্বিক খোঁজখবর নেন।
এমপি সীমা বলেন, তিনি রাজনীতি করেন সাধারণ মানুষের জন্য। হতদরিদ্র ও গরিব মানুষদের তিনি সবসময় খোঁজ খবর রাখেন। যতটুকু সম্ভব নিজের ব্যক্তিত্ব ফান্ড থেকে মানুষের সহযোগিতায় হাত বাড়াতে চেষ্টা করেন।