ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় জুতা ও লুঙ্গিতে নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে প্রতারণা

author
Reporter

প্রকাশিত : Apr 12, 2026 ইং 165 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার ঈদবাজারে প‌ণ্যের প্রাইজ ট‌্যা‌গের উপর নতুন  প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা। 

নতুন প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বেশি দামে পণ্য বিক্রি দায়ে মঙ্গলবার নগরীর কান্দিরপাড়ে বাটার জুতার শোরুম‌কে ২০ হাজার টাকা, মনোহরপুরে এপেক্সের ডিলার তা‌হিরা ট্রেডার্স‌কে ২০ হাজার টাকা এবং আমানাত শাহ কোম্পা‌নির লু‌ঙ্গি ৭১০ টাকার স্থ‌লে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থ‌লে ৬১০ টাকা বিক্রির দায়ে মনোহরপুরে কমলা গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার টাকাসহ তিন ব্যবসায় প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, আমরা যেখানে অভিযোগ পাচ্ছি সেখানে ছুটে যাচ্ছি। পাশাপাশি আমাদের নিয়মিত তদারকি অভিযান অব্যাহত আছে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম সহ‌যো‌গিতা ক‌রে। 


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS