ঢাকা | | বঙ্গাব্দ

হতদরিদ্রদের মাঝে এমপি সীমার নগদ অর্থ বিতরণ

author
Reporter

প্রকাশিত : Mar 21, 2026 ইং 108 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতরে আনন্দ ভাগাভাগি করে নিতে ৬৯ জন হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

শুক্রবার দুপুরে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়ার নিজ কার্যালয়ে   ৬৯ জন্য হতদরিদ্র পরিবারের মাঝে নগদ দুই লক্ষ ৫০ হাজার  টাকা বিতরণ করেন জাতীয় সংসদের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।

আঞ্জুম সুলতানা সীমা জানান, তিনি তার ঐচ্ছিক তবিলের আর্থিক অনুদান বিতরণ করেছেন হতদরিদ্র ৬৯ পরিবারের মাঝে। আর্থিক সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখে এবার ঈদুল ফিতরে হাসি ফুটবে বলে তিনি মনে করেন।

নগদ অর্থ বিতরণে একসময় উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS