ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ

author
Reporter

প্রকাশিত : Apr 7, 2026 ইং 151 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন কোরবানপুরসহ দেশের বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা,ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। শনিবার (৭ নভেম্বর) কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্বরে কুমিল্লা জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ এবং জেলা পূজা উৎযাপন কমিটির ডাকে কুমিল্লার সকল সংগঠনের সমন্বয়ে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কুমিল্লার মুরাদনগরে ফেসবুকে গুজব তৈরী করে হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ, মহিলাদের শ্লীলতাহানি করেছে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ম অবমাননার অজুহাতে ষড়যন্ত্রমূলকভাবে একের পর এক হিন্দু শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল করছে প্রশাসন। এই সকল অন্যায়ের প্রতিবাদে আজ আমরা সড়কে নেমেছি।

মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক তাপস বক্সী, কুমিল্লা জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক নির্মুল পাল, জাতীয় হিন্দু জোটের প্রধান উপদেষ্টা তাপস কুমান নাহা, সভা-সভাপতি এডভোকেট স্বর্ণকমল নন্দী, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র ভৌমিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ডীন ডঃ বিশ্বজিৎ দেব, ডঃ দুলাল নন্দী, আইন ঐক্য পরিষদের সদস্য সচিব সুবীর নন্দী বাবু, যুব ঐক্য পরিষদের মধৃমৃদন রায়, ইসকন কুমিল্লার সাধারণ সম্পাদক পিতাম্বর গৌর দাস, জাতীয় ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি হৃদয় দাস, জাগো হিন্দু পরিষদের সভাপতি সাগর দাস, সাধারণ সম্পাদক কিশোর দাসসহ কুমিল্লা টুরিজম ও জিরিধারি সংঘের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সমাপনী বক্তব্যে কুমিল্লা জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন রায় বলেন, আজকের স্বাধীন বাংলাদেশ আমাদের রক্তে কিনা বাংলাদেশ। আজ সেই বাংলাদেশে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা ও নির্যাতন করা হচ্ছে তাহা কারও জন্য কাম্য নয়। এধরণের সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যালঘুরা আজ নিজেদের বাড়িঘর, মা-বোনের ইজ্জত এবং প্রাণ রক্ষায় রাস্তায় নেমেছি। রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া আজ আমরা চোখে কিছুই দেখছি না। কারণ এই আওয়ামী লীগের সরকারের শাসনামলে মুরাদনগরের কোরবানপুরে হিন্দুদের বিরুদ্ধে গুজব ছড়িয়ে ২৫ বছরের চেয়ারম্যানের বাড়িঘরসহ ৫টি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। যেদেশে হিন্দু সম্প্রাদায়ের একজন জনপতিনিধির নিরাপত্তা নেই, সেখানে আমরা সাধারণ হিন্দুরা কিভাবে নিরাপদ আছি। আামদের নিরাপত্তা নেই। আমরা প্রশাসনকে বলবো মুরাদনগরের কোরবানপুরে যারা হিন্দুদের বাড়িতে অন্যায়ভাবে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।   



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS