ঢাকা | | বঙ্গাব্দ

বরুড়ায় ভ্যানে বাসের ধাক্কা, চাকায় পিষ্ট চালক নিহত

author
Reporter

প্রকাশিত : Apr 26, 2026 ইং 151 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় ভ্যানে বাসের ধাক্কায় চালক নিহত হয়েছেন। বুধবার (৪ মে) জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মফিজুল ইসলাম (৪৫)। তিনি পৌরসভার এলাকার দেওড়া গ্রামের মৃত আবু মিয়ার ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা থেকে বরুড়ার আঞ্চলিক সড়কের মেড্ডা এলাকার জামিয়াতুল মাদ্রাসার সামনে দুপুরের এঘটনা ঘটে। মফিজুল ইসলাম নিজের ভ্যান চালিয়ে মেড্ডা এলাকার দিকে যাচ্ছিলেন। মাদ্রাসার সামনের দিকে আসলে বলাকা নামক ওই রুটের বাসটি ভ্যানটির পিছনে ধাক্কা দিলে সে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বাসটির চাকার নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, মফিজ নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত ভ্যান ও বাস থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS