নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান সিআইপি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার (৬ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ৩/এ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন।
আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান কুমিল্লার আওয়ামী লীগের রাজনীতির সিংহ পুরুষ প্রয়াত অধ্যক্ষ আফজাল খানের বড় ছেলে এবং জাতীয় সংসদের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার ভাই।
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে মাসুদ পারভেজ খান ইমরান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এমনকি তিনি দলীয় নেতা-কর্মী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ভোটারদের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে গত বৃহস্পতিবার (৫ এপ্রিল) থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ ৩/এ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ শুরু হয়। চলবে আগামী ১১ মে ২০২২ বুধবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা) পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের করতে পারবেন।