ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় বন্ধুর বিয়েতে তেল উপহারে সোশ্যাল মিডিয়ায় ঝড়

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 104 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে বর পেয়েছে ৫ লিটারের একটি সয়াবিন তেলের বোতল। এমন ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কুমিল্লা সদরের জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের বিয়েতে এমন উপহার দেন তার বন্ধুরা। পরে সেই ছবি তাদের নিজস্ব ফেসবুক একাউন্ট থেকে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শরিফুলের বন্ধু আমিনুল ইসলাম সজিব বলেন, শরিফুল কটকবাজার এলাকার আবুল কাশেমের ছেলে। তার বিয়ে হয়েছে এক মাস আগে। তখন কোন আনুষ্ঠানিকতা হয়নি৷ শনিবার (৭ মে) অনুষ্ঠানের আয়োজন করে তাদের দুই পরিবার। আমাদের সকল বন্ধুকেও দাওয়াত করে সে। আমরা ভাবছিলাম কি নেয়া যায় বিয়েতে। আমাদের চিন্তা আসলো তেলের এখন লাগাম ছাড়া দাম। কেউ এটা নিয়ে প্রতিবাদও করছে না। আমরা উপহারের দামে তেলের বোতল দেব। আর এটি আমাদের নীরব প্রতিবাদও হবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নেই। তেলের অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্তরা দিশেহারা। কেউ এর প্রতিবাদও করতে পারছে না। তাই এটা আমাদের একটা ক্ষুদ্র নীরব প্রতিবাদ। তেলের দাম কমে আসুক এটা আমরা প্রত্যাশা করি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS