
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র রাজনীতি বন্ধের জন্য অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন সাধারণ শিক্ষার্থীরা। সেই আবেদনে সাক্ষর করে সম্মতি জানান অধ্যক্ষ প্রফেসর আবু জাফর খান। রবিবার (৭ আগস্ট) বেলা ১২টায় থেকে এ আদেশ কার্যকর করার জন্য বলে হয় লিখিত আবেদনে।
লিখিত আবেদনে শিক্ষার্থীরা জানান, ০৭ আগস্ট দুপুর ১২টা থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোনো প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ ও অন্যান্য যে কোন অঙ্গ সংগঠনের সাথে) ছাত্র-রাজনীতি নির্দিষ্ট করা হলো। আমরা শিক্ষার্থীরা যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্থ হই তাহলে এই দায় কলেজ প্রশাসনের। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। সকল ধরনের রাজনৈতিক কক্ষ বিলুপ্ত করতে হবে। থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোনো রকম রাজনীতি থাকবেনা। এই প্রত্যয় আজ থেকে আমাদের দাবি কার্যকর করতে হবে। আমরা শৃঙ্খলাবদ্ধ থাকবো।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, আমি শিক্ষার্থীদের সঙ্গে একমত। তারা নিরাপদ মানে আমরাও নিরাপদ। আমি শিক্ষার্থীদের আবেদনটি মন্ত্রণালয়ের জমা দেবো।