
নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে শনিবারও কুমিল্লায় দমকা ও ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আবহাওয়ার স্বাভাবিক অবস্থা ফিরে আসার সম্ভবনা রয়েছে।
শুক্রবার রাতে কুমিল্লার আবহাওয়া অফিসের কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া বলেন, বৃহস্পতিবারের চেয়ে আবহাওয়া অফিসের তথ্য মতে কুমিল্লায় শুক্রবার দিনভর কখনও কখনও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। সঙ্গে ঝড়ো বাতাসও ছিল।
শনিবারও নিম্নচাপের প্রভাব কুমিল্লায় থাকবে। তবে দিন শেষে রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কমে আবহাওয়ার স্বাভাবিক অবস্থা ফিরে আসার সম্ভবনা রয়েছে। এদিকে আবহাওয়া অফিস গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৮১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।