
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদালতের তিন বেঞ্চ সহকারী ও দুই স্টেনো ট্রাইপিস্ট বদলী জনিত কারণে বিদায়ী নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সহকারী সমিতি সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনজীবী সহকারীরা কুমিল্লা আদালতের বিদায়ী তিন বেঞ্চ সহকারী ও দুই স্টেনো ট্রাইপিস্ট ফুল দিয়ে বিদায় জানান।
বিদায় নেওয়া তিন বেঞ্চ সহকারী ও দুই স্টেনো ট্রাইপিস্ট হলেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ নং এর বেঞ্চ সহকারী মোঃ গোলাম রসুল, কুমিল্লার স্পেশাল বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মোস্তফা, কুমিল্লার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী গোলাম জিলানী, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ নং এর স্টেনো ট্রাইপিস্ট মোঃ রেজাউল করিম ও কুমিল্লার জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্টেনো ট্রাইপিস্ট সৌকত হোসেন।
দেশের বিভিন্ন জেলায় বদলী হওয়ায় তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আব্দুল বারী সরদার (বারেক) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।