
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার ঝিনুক আবাসিক হোটেলের দরজা ভেঙ্গে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় খবর পেয়ে পুলিশ হোটেলের গিয়ে লাশটি উদ্ধার করে।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ( এস আই) মোঃ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রী পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১ টায় রুম ভাড়া নেন। এন্ট্রি সূত্রে তার নাম রাশেদ (২৩)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামের আব্দুল খলিলের ছেলে উল্লেখ করেছেন। হোটেলে প্রবেশের পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়েছে। তাই পুলিশকে খবর দেই।
কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক ( এস আই) মহিউদ্দিন বলেন, আধা ঘন্টার চেষ্টায় দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত তা তদন্ত করে বলা যাবে। হোটেল প্রবেশে সঠিক নাম পরিচয় ব্যবহার করেছে কিনা তা যাছাই বাছাই করা হচ্ছে।