ঢাকা | | বঙ্গাব্দ

দাউদকান্দিতে উল্টে যাওয়া বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

author
Reporter

প্রকাশিত : Mar 30, 2026 ইং 230 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে উল্টে যাওয়া আল-বারাকা পরিবহনের একটি বাস চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৯ জুলাই) দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সালাউদ্দিন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকাল সাড়ে দশটার দিকে লক্ষীপুর থেকে ঢাকামুখী আল-বারাকা পরিবহনের একটি বাস জিংলাতলী এলাকায় আসলে সামনে একটি মোটরসাইকেল এসে পড়ে। পরে মোটরসাইকেল বাঁচাতে বাস চালক পাশ কেটে যাওয়ার চেষ্টা করেন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার একপাশে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা ৩ আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS