ঢাকা | | বঙ্গাব্দ

সাত বছর পর কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে আছেন যারা!

author
Reporter

প্রকাশিত : Feb 8, 2026 ইং 97 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

সাত বছর পর এক বছরের জন্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহসভাপতি আবু ছাইন (সানি)।

এই কমিটির সভাপতি মো. মহিউদ্দিন, সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন সাদ্দাম, মেহেদি হাসান সৈকত, সাইফ জালাল অনি, আরিফুল ইসলাম, সহ-সভাপতি রাজু ফকির, রবিউল ইসলাম শিশির, তন্ময় বকশি রাজু, মো. জহির উদ্দিন, সহ-সভাপতি ফাহাদ, মো. আবু ছাইন (সানি), রাতুল রহমান আশিক।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (রুবেল), যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ শাকিল, রাসেল আহমেদ শুভ, অনুপম দেবনাথ আদিত্য, সুব্রত মল্লিক, রায়হান ইসলাম শান্ত, সারয়ার হোসেন রাকিব, আনোয়ার হোসেন বাপ্পু। 

সাংগঠনিক সম্পাদক মো. রায়হান মিয়াজি, মো. আলিফ, মো. সাহবুদ্দিন সরকার, মো. মতিউর রহমান।

উল্লেখ, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সাত বছর পর ২৫ মার্চ ছাত্রলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS