ঢাকা | | বঙ্গাব্দ

জাতীয় শোক দিবসে এমপি সীমার শোক র‍্যালী, মিলাদ ও গণভোজ

author
Reporter

প্রকাশিত : Apr 5, 2026 ইং 113 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে হত্যায় শহীদদের স্মরণে কুমিল্লায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

কুমিল্লার নগর উদ্যানে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোক র‍্যালী ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

সোমবার দিবসটি উপলক্ষে জাতীয় সংসদের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার নেতৃত্বে বিশাল শোক র‍্যালী বের হয় নগরীর মডার্ন স্কুলের সামনে থেকে। পরবর্তীতে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাতির জনক ও তার সপরিবারের শহীদের প্রতি শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাধারণ মানুষকে নিয়ে গণভোজের আয়োজন করা হয়। 

জাতীয় শোক দিবস উপলক্ষে নানা আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুক সহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS