ঢাকা | | বঙ্গাব্দ

যানজটে আটকা ডিআইজি, মুরাদনগর থানার ওসি প্রত্যাহার

author
Reporter

প্রকাশিত : Apr 22, 2026 ইং 144 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন শনিবার সকালে সড়ক পথে যাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু বিষয়টি জানতেন না মুরাদনগর থানা পুলিশ। সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা -সিলেট সড়কের মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ বাজারে দীর্ঘ যানজটের কবলে পড়েন ডিআইজি। কিন্তু এ সময় সেখানে মুরাদনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম কিংবা পুলিশের কোন সদস্য উপস্থিত না থাকায় দুপুরেই তাকে মুরাদনগর থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে। বিকালে জেলা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়ক পথে মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ এলাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় তিনি ব্যাপক যানজটের কবলে পড়েন। প্রায় ৩০ মিনিট তিনি যানজটে আটকা থাকার পর  বিষয়টি কুমিল্লা পুলিশ সুপারকে অবহিত করেন। পরে খবর পেয়ে সাদা পোষাকে হন্তদন্ত হয়ে রাস্তায় ছুটে আসেন ওসি। কিন্তু ততক্ষনে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কার্যক্রম শুরু হয়ে যায়। নির্দেশ দেয়া প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করার। 

এদিকে শনিবার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের একটি আদেশের বরাত দিয়ে কুমিল্লা পুলিশ সুপার স্বাক্ষরিত স্মারক নং এ্যাডমিন ৬২৬৬ একটি চিঠিতে উল্লেখ করা হয়, ‘ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২ঘটিকার মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়।’ তবে প্রত্যাহারের ওই আদেশে ডিআইজির যানজটে আটকে থাকার কোন বিষয় উল্লেখ করা হয়নি। 

মুরাদনগর থানার প্রত্যাহারকৃত ওসি আবুল হাসিম বলেন, ‘ডিআইজি স্যার ওই সড়ক পথে সকাল বেলা ব্রাহ্মণবাড়িয়া যাবেন এমন কোন তথ্য আমার কাছে ছিল না, তাছাড়া এই মহাসড়কের যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশ নিয়োজিত ছিলেন, তারপরও আমি অবগত থাকলে অবশ্যই যানজট নিরসন করে রাখতাম।’ চিঠি হাতে পিয়েই ওসি  মুরাদনগর ছেড়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।  

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘পুলিশে বদলী কিংবা প্রত্যাহার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ওসি আবুল হাসিরের প্রত্যাহার একটু ব্যতিক্রম। ২৪ ঘন্টাই আমরা (পুলিশ) ডিউটিতে থাকি, ডিআইজি একটি থানার সড়ক পথে যাচ্ছেন, অথচ ওসি জানবেন না তা হতে পারে না। তাই হয়তো তাৎক্ষনিকভাবে ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’   



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS