ঢাকা | | বঙ্গাব্দ

তিন পুলিশ সুপারকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠাল সরকার

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 118 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

এবার তিন পুলিশ সুপারকে ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই পুলিশ কর্মকর্তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠানোর কথা জানানো হয়েছে।

অবসরে পাঠানো পুলিশ সুপাররা হলেন: সিআইডির মীর্জা আবদুল্লাহেল বাকী ও মুহম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী। আরেকজন দেলোয়ার হোসেন মিঞা ছিলেন পুলিশ অধিদফতরে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব আখতার হোসেন।

এ তিন পুলিশ কর্মকর্তার মধ্যে মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী ও দেলোয়ার হোসেন মিঞা বিসিএস পুলিশ ক্যাডারের ১২তম ব্যাচের। আর মীর্জা আবদুল্লাহেল বাকী বিসিএস পুলিশ ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

এর আগে, তথ্যসচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চাকরির মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই বাধ্যতামূলক অবসরের আদেশ পাওয়ার পরদিন সোমবার (১৭ অক্টোবর) তিনি দাবি করেন, সরকারবিরোধীদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS