ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় স্ত্রীর সামনেই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

author
Reporter

প্রকাশিত : Feb 20, 2026 ইং 141 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর সদর দক্ষিণে জিল্লুর রহমান (৪৮) নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সকাল সোয়া ৭টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার ধনপুর ফোনকা ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহত জিল্লুর নগরীর  ২৫ নং ওয়ার্ডের  চৌয়ারা চৌধুরী বাড়ির মোখলেছুর  রহমান চৌধুরী  মাষ্টারের ছেলে। নিহত জিল্লুর ২০১৬ সালে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নিয়েছিল।
সদর দক্ষিণ মডেল থানার ওসি তদন্ত কমল কৃষ্ণ ধর হত্যাকান্ডের বিষয়টি নিশ্চত  করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লোকজনের সাথে কথা বলে জেনেছি মোটরসাইকেলে আসা ১০/১৫ জন লোক তার উপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। এ সময় তার সাথে থাকা তার স্ত্রী তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় হাসপাতালে আসেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান। 
তিনি সাংবাদিকদের জানান,  আমরা নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে হত্যাকান্ডে কারা জড়িত তা নিশ্চিত হতে চেষ্টা করছি। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে স্থানীয় একাধিক সুত্র জানায় স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে জিল্লুর খুন হয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS