ঢাকা | | বঙ্গাব্দ

‘মহাসড়কে অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে’

author
Reporter

প্রকাশিত : Apr 7, 2026 ইং 160 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান বলেছেন, মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে হাইওয়ে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। কুমিল্লা রিজিয়ন আয়োজিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা রিজিয়নের পুলিশ সদস্যদের উদ্দেশ্য তিনি এই কথা বলেন।

বুধবার (২৪ মে) কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত সভায় তিনি আরো বলেন, মহাসড়কে চাঁদাবাজি বন্ধ এবং সড়ক দুর্ঘটনা হ্রাসেও হাইওয়ে পুলিশকে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন, কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

সভায় আরও বক্তব্য রাখেন, হাইওয়ে পূর্ব বিভাগের ডিআইজি মাহবুবুর রহমান, অতিরিক্ত ডিআইজি ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ, সার্কেল এএসপি রাজিউর রহমান।

এসময় কুমিল্লা রিজিয়নের ২২ টি হাইওয়ে থানার অফিসার ইনচার্জসহ দুইশতাধিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS