ঢাকা | | বঙ্গাব্দ

নির্বাচন ঘিরে দেশে অবৈধ অস্ত্র আমদানি ঠেকাতে সতর্ক বিজিবি - মহাপরিচালক

author
Reporter

প্রকাশিত : Feb 13, 2026 ইং 107 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে যেন অবৈধ  অস্ত্র দেশে প্রবেশ করতে না পারে সে জন্য সতর্ক রয়েছে বিজিবির জোয়ানরা । এছাড়াও মাদক ও চোরাচালান বন্ধে আগের থেকেও  বেশী সক্রিয় আমাদের বাহিনীর সদস্যরা

বৃহস্পতিবার বেলা ১২ টায় কুমিল্লা বিবিরবাজার  সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্য এসব কথা বলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।  এ সময় বিজিবির উর্ধতন কর্মকর্তা, পুলিশ সুপার আবদুল মান্নানসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময়  বিবিরবাজার  সীমান্ত পরিদর্শনে গেলে  ভারতের   বিএসএফ গোকুলনগর সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার রাজেশ সিং কানওয়ার তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান। পরে বিএসএফের পক্ষে থেকে বিজিবি মহাপরিচালককে মিষ্টির প্যাকেট উপহার দেন। 

এসময়  বিজিবির মহাপরিচালক সেখানে উপস্থিত সকল পর্যায়ের বিএসএফ কর্মকর্তা ও বিএসএফ জওয়ানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এর আগে সকালে  বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান  কুমিল্লা বিজিবি'র সেক্টর ও ব্যাটালিয়নের বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। 

এসময় তিনি কোয়ার্টার গার্ডে সালাম গ্রহণ ও বৃক্ষরোপন করেন এবং সেক্টর কমান্ডারের ব্রিফিং গ্রহণ করেন। এরপর তিনি বিজিবি'র কুমিল্লা সেক্টরের সকল পর্যায়ের অফিসার ও সৈনিকদের সাথে মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS