ঢাকা | | বঙ্গাব্দ

মহাসড়কের পাশে মুখে কস্টেপ পেঁচানো লাশ

author
Reporter

প্রকাশিত : Feb 12, 2026 ইং 121 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মুখে কস্টেপ পেঁচানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা (বেতিয়ারা) এলাকায় ওই লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

সূত্র জানায়, সকাল ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মহাসড়ক ধরে যাচ্ছিলেন। এসময় তারা কিছু একটা পড়ে থাকতে দেখে সামনে এগিয়ে যান। সামনে গিয়ে দেখেন মুখে কস্টেপ পেঁচানো লাশ পড়ে আছে। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লোকটির পরনে পায়জামা ও পাঞ্জাবি ছিল।

ওসি ত্রিনাথ সাহা বলেন, স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করি। মুখে কস্টেপ লাগানো দেখে ধারণা করছি তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলা হয়েছে। লাশটি একজন মধ্য বয়সী পুরুষের। তার হাটুতে রক্তের দাগ আছে। এখনও পরিচয় সনাক্ত না হলেও আমরা তার লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি নিচ্ছি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে। এছাড়াও এই ঘটনায় তদন্ত চলমান।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS