ঢাকা | | বঙ্গাব্দ

কোটা বিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় কুমিল্লায় পরীক্ষা বর্জন

author
Reporter

প্রকাশিত : Feb 22, 2026 ইং 131 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক 

সারাদেশে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কয়েকটি বিভাগের পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর এলাকার ডিগ্রি শাখায় এ ঘটনা ঘটে। 

কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আজ বাংলা বিভাগ অর্নাস ২য় বর্ষের ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষা ছিল। এসময় শিক্ষার্থীরা হলে প্রবেশ করলেও পরীক্ষা শুরুর আগেই হল থেকে বেরিয়ে যায়। একই কাজ করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২য় বিভাগের শিক্ষার্থীরা। তবে বাংলা বিভাগের কিছু শিক্ষার্থী হলে অবস্থান করলে তাদের পরীক্ষা নেয় শিক্ষকরা। কিন্তু উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কোন শিক্ষার্থী সেখানে ছিল না। 

দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী নাম না প্রকাশ করা শর্তে জানান, আন্দোলনকারীদের ছবি তোলার সময় ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তামিম হোসেনকে হলে নিয়ে ছাত্রলীগ ঘৃণ্য হামলা চালিয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর যে নেক্কারজনক হামলা করেছে তার প্রতিবাদে আমরা আজ পরীক্ষা বর্জন করেছি। আমরা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। 

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, শিক্ষার্থীরা হলে আসলেও তারা পরীক্ষায় অংশ নেয়নি। যেকারণে আমরা পরীক্ষা নিতে পারিনি। পরে পরীক্ষার বিষয়ে বিভাগীয় সিদ্ধান্ত নেয়া হবে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS