ঢাকা | | বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় এফবিসিসিআই’র মানববন্ধন

author
Reporter

প্রকাশিত : Apr 13, 2026 ইং 148 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লার ব্যবসায়ী নেতারা। শনিবার কুমিল্লার কান্দিপাড় পূবালী চত্বরে কুমিল্লার ব্যবসায়ী সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজনের এ মানববন্ধন কর্মসূচি পালিত করা হয়। 

মানববন্দনে এতে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের নারী সাংসদ ও কুমিল্লা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি, কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, পরিচালক ইফতিয়ার খান,আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শিকদার, খাদেম ফিরোজ, মানিক খন্দকার, পাপন পাল মনির হোসেন ভূঁইয়া, মো: শাহজাহান, মহিলা আওয়ামী লীগ নেত্রী আইরীন আক্তার, মিতা শিকদার, কুমিল্লা উইমেন চেম্বারের সহ-সভাপতি আফিফা আক্তার খান, পরিচালক জান্নাতুল ফেরদৌস সুমী, যুবলীগ নেতা মাসুদুল ইসলাম বাবু, জাহিদ আহমেদ পিয়াস, ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ, গাজী রিয়াজুল মাহমুদ প্রমুখ । পরে ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।





নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS