ঢাকা | | বঙ্গাব্দ

হেফাজতের মহাসচিব কাসেমী আর নেই

author
Reporter

প্রকাশিত : Feb 22, 2026 ইং 107 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায় ইসলামের মহাসচিব শায়খুল হাদীস নূর হোসাইন কাসেমী মারা (ইন্নালিল্লাহি...রাজিউন) গেছেন।  রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি ইন্তেকাল করেন। এ তথ্য জানিয়েছেন তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।

মুনির আহমেদ এর আগে জানান, শনিবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই হুজুরের অবস্থা স্থিতিশীল ছিল। তার উন্নতির ধারাটা অব্যাহত আছে। কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমছে। শুক্রবার দুপুরে মেডিক্যাল বোর্ড নতুন দুইটি এন্টিবায়োটিক দিয়েছে। তার কার্যকারিতা কতটা হচ্ছে, সেটা আজ হয়তো বোঝা যাবে।  হুজুরের লাঞ্চের ইনফেকশন ৪-৫ বছরের পুরনো। এখন সেই ইনফেকশন জটিল পর্যায়ে গিয়ে ঠেকেছে। তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ ছিল। গত ১ ডিসেম্বর ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ডাক্তারের পরামর্শে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS