ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় সাংসদ সীমার আয়োজনে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

author
Reporter

প্রকাশিত : Feb 10, 2026 ইং 95 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুমিল্লার টাউনহল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কুমিল্লা সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। এরপর শহীদদের স্মরণে ও বিজয় দিবস উপলক্ষে সকাল ১১টায় নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টারে আয়োজনে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত এবং আলোচনা সভার আয়োজন করেন এই সংসদ সদস্য । 

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।

এসময় আরও বক্তব্য রাখেন কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির সভাপতি, এফবিসিসিআইয়ের পরিচালক ও আওয়ামী লীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাইফুন্নাহার মিতা শিকদার, সাধারণ সম্পাদক আইরিন আহম্মেদসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS