ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত, ৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

author
Reporter

প্রকাশিত : Mar 30, 2026 ইং 98 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর সার্কিট হাউজ থেকে রাজগঞ্জ বাজার পর্যন্ত সড়কের দুইপাশে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় দখলকৃতদের উচ্ছেদ করে ৮ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ চৌধুরী বলেন, অবৈধভাবে ফুটপাত দখল করেছিল এমন ৮টি দোকানকে উচ্ছেদসহ দণ্ডবিধি ১৮৬০এর ২৯০/৯১ ধারায় ৩ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লাকে একটি সুন্দর জেলায় পরিণত করতে জেলা প্রশাসনের উদ্যোগ এই অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ জনগণের চলাচলে যেন বাধা সৃষ্টি না হয় সে জন্য নির্মাণ করা হয়েছে ফুটপাত। কিন্তু অবৈধভাবে ফুটপাত দখল করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করেছে। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে এসময় একটি ব্যাটলিয়ন টিম ও রাজগঞ্জ বাজারের সভাপতি তোফাজ্জল মিয়া উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS