ঢাকা | | বঙ্গাব্দ

দাউদকান্দিতে খুনি মোশতাকের নাতনির মিথ্যা মামলায় হয়রানির শিকার ভুক্তভোগীরা কারামুক্ত

author
Reporter

প্রকাশিত : Apr 7, 2026 ইং 113 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দাউদকান্দিতে খুনি মোশতাকের নাতনির দায়ের করা মারধর, ভাঙচুর ও লুটপাটের মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় খন্দকার আবুল খায়েরসহ খালাস পেয়েছেন সব আসামি।  মঙ্গলবার (২২ ডিসেম্বর) কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন তারা। গত (২১ ডিসেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এই রায় দেন। মুক্তিপ্রাপ্তরা হলেন নিজাম উদ্দিন, খোকা মিয়া, আব্দুল ওহাব পাঠান,  মো. জালাল খন্দকার ও মো. জাহাঙ্গীর আলম। আর খন্দকার আবুল খায়ের কয়েকদিন আগে জামিনে বের হয়েছেন। তবে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে বাদি খন্দকার মোশতাকের নাতনি রেহা কবিরের বিরুদ্ধে পেনালকোড ২১১ ধারায় প্রসিকিউশন দাখিলের প্রার্থনা করেছেন দাউদকান্দি মডেল থানা কর্তৃপক্ষ।  

খোঁজ নিয়ে জানা যায়, উক্ত মামলায় বাদি উল্লেখ করেন গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় তিনি দশপাড়াস্থ খুনি মোশতাকের মাজার জিয়ারত করতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে আসামিরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনিসহ কয়েকজন আহত হন। এসব অভিযোগেই তিনি মামলা করেন। বিগত (২ ডিসেম্বর) কুমিল্লার নিন্ম আদালতে সেচ্ছায় জামিন চাইতে গেলে খন্দকার আবুল খায়েরসহ ৬ জনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। তবে আইনি প্রক্রিয়ায় গত ১০ ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন খন্দকার আবুল খায়ের। এরই মধ্যে মামলার বিষয়ে তদন্ত করে ১৯ ডিসেম্বর চূড়ান্ত রিপোর্ট আদালতে জমা দেন দাউদকান্দি মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম খাঁন। যার স্মারক নং ৮৫৫৮/ ১৯-১২-২০২০। 

এতে তিনি উল্লেখ করেন আসামিদের বিরুদ্ধে করা বাদি রেহা কবিরের দায়েরকৃত অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি সরেজমিনে খোঁজ নিয়ে জেনেছেন একটি মহল সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সচেতন মানুষ। তারাও জানিয়েছেন এসব সাজানো মামলার নেপথ্যে রয়েছেন বঙ্গবন্ধু হত্যায় অভিযুক্ত খুনি মোশতাকের আপন ভাতিজা খন্দকার নাছিরুল কবির। চূড়ান্ত তদন্ত রিপোর্টের চূলচেরা বিশ্লেষণ শেষে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। ইতোমধ্যে সবাই কারামুক্ত। 

অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির দায়ে বাদি রেহা কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আকুতি ভূক্তভোগিদের এ ব্যাপারে মিথ্যা মামলায় কারাগারে যাওয়া খন্দকার আবুল খায়ের মুক্ত হওয়ার পর জানান, বর্তমান সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাকেসহ এলাকার নিরীহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দিয়েছে। যা ডাহা মিথ্যা ও বানোয়াট। আদালতে ন্যায় বিচার পাওয়ায় তিনি শুকরিয়া জ্ঞাপন করেন এবং হয়রানিকারীদের শাস্তি দাবি করেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS