ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ছাত্র সমাবেশ

author
Reporter

প্রকাশিত : Apr 5, 2026 ইং 122 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ বিএনপির কার্যালয়ে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন। 

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাদিমুর রহমান শিশির স্বাগত বক্তব্য রাখেন। 

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি রিয়াজ উদ্দিন রিয়াজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ূম, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সাধারণ সম্পাদক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব।

মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন শিবলু ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদের সঞ্চালনায় কোতোয়ালি থানা ছাত্রদল, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS