ঢাকা | | বঙ্গাব্দ

গুটিয়ে দিলেন টাউন হলের সবগুলো চা স্টল

author
Reporter

প্রকাশিত : Feb 8, 2026 ইং 116 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে প্রশাসনের চলমান উচ্ছেদ অভিযানে উঠিয়ে দেয়া হলো কুমিল্লা টাউন হল মাঠের সব চা স্টল। এই মাঠে প্রায় ১২-১৩টি স্টলে চা বিক্রি করা হতো। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব দোকান উঠিয়ে দেয়া হয়। কুমিল্লা সিটি কর্পোরেশনের সহযোগিতায় কুমিল্লা জেলাপ্রশাসনের ম্যাজিস্ট্রেটদের অভিযানে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদের আগে চা দোকানিরা তাদের মালপত্র সরিয়ে নেবার সুযোগ দেন ভ্রাম্যমাণ আদালত। টাউন হল মাঠের দক্ষিণ পাশে বছরের পর বছর ধরে চলা এসব চা স্টল ঘিরে ছিলো কুমিল্লার নানান বয়সী মানুষের সান্ধ্যকালীন আড্ডা। কুমিল্লার নবীন-প্রবীণসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমাগম তৈরি হতো এখানে। রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়ে কথাবার্তা আর আলাপ-আলোচনায় এখানেই দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিয়ে সময় পাড় করতেন অসংখ্যা আড্ডাপ্রিয় মানুষ। দীর্ঘদিনের এই আড্ডার জায়গা উচ্ছেদে তাই অনেকেরই মন খারাপ। সবারই প্রশ্ন-সন্ধ্যা বেলায় এখন মানুষ তার অবসর সময়ে আড্ডা দিতে কই যাবেন? কিন্তু এসব চা স্টল অবৈধভাবে এই মাঠে ব্যবসা করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া এসব চা দোকানগুলোকে কেন্দ্র করে ধূমপায়ী, বখাটে ও ভবঘুরেদের উৎপাতও বাড়ছে বলে জানিয়েছেন অনেকে।

এক চা স্টল মালিক আলমগীর জানান, এখন কই যাবো? টং নিয়ে আবার কোন রাস্তার পাশেই বসতে হবে। আমাদের তো আর কোন স্থায়ী জায়গা নাই। আর চা না বেঁচলে খাঁবোই বা কি?

নামপ্রকাশে অনিচ্ছুক টাউন হলে আড্ডা দেয়া একাধিক ব্যক্তি জানান, টাউন হলে সন্ধ্যাবেলায় এসব চা দোকানগুলোকে কেন্দ্র করে আড্ডা জমতো। অনেকেই নির্মল বাতাসে প্রাণখুলে কথা বলতে এখানে আসতো। কিন্তু এখন এখানে সাধারণ মানুষের আসা কমে যাবে। হয়তো আবার নতুন কোথাও আড্ডার জায়গা খুঁজে নিবে লোকজন।

কুমিল্লা জেলা প্রশাসনের ভ্রামমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, কুমিল্লায় সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। কুমিল্লাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জেলাপ্রশাসনের নির্দেশনায় এই কার্যক্রম চলমান থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS