ঢাকা | | বঙ্গাব্দ

ইয়াবা পাচারকালে তেলিকুনার সুমন সাহা গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Feb 22, 2026 ইং 109 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেট পাচারকালে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। বুধবার ২১ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার সদর উপজেলার কুচাইতলী মেডিকেল কলেজ রোড সংলগ্ন পরশ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। এসময় তার কাছে থাকা ২ হাজার ৩৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী হলেন, কুমিল্লার কোতয়ালী থানাধীন তেলিকুনা সাহাপাড়া গ্রামের মৃত-শিবু সাহার ছেলে সুমন সাহা (৩৬)।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুমিল্লার র‌্যাব-১১, সিপসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব তথ্যটি নিশ্চিত করেন। 

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেন, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS