ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লায় চলবে না ব্যাটারিচালিত রিকশা, অভিযানে প্রশাসন

author
Reporter

প্রকাশিত : Apr 11, 2026 ইং 129 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সেই সাথে এই যানবাহনকে কুমিল্লা নগরীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে যাত্রী পরিবহনে পায়ে চালিত রিকশা চলবে নির্ধারিত ভাড়ায়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর সার্কিট হাউজ মোড়, কান্দিরপাড় ও পুলিশ লাইন্স মোড়সহ গুরত্বপূর্ণ এলাকাগুলো ব্যাটারি চালিত রিকাশা চলাচল বন্ধ করতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে নেতৃত্বদেন কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ। 

অভিযান চলাকালিন সরেজমিনে গিয়ে দেখা যায়, নিষেধাজ্ঞা জারির পরও চলাচল করতে গিয়ে অভিযানে ব্যাটারিচালিত রিকশা ধরা পড়ছেন। আটক হওয়া এসব নিষিদ্ধ যানবাহনের বডি থেকে ব্যাটারি ও মোটর খুলে আলেদা করছেন অভিযানে দায়িত্বরত কর্মচারীরা। এরপর ব্যাটারি ও মোটর খুলে রিকশা ফিরিয়ে দিচ্ছেন স্ব স্ব চালককে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ বলেন, কুমিল্লা নগরীতে শৃঙ্খলা ফেরাতে সকল গণপরিবহনের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হচ্ছেন। মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার নিশ্চিত করার জন্য কার্যক্রম চালানো হয়েছে। এখন কুমিল্লা নগরীতে যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এই কার্যক্রমে জেলা প্রশাসনকে জেলা ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশন সার্বিক সহযোগিতা করছেন। নিষিদ্ধ এই যানবাহন চলাচল স্থায়ীভাবে বন্ধ রাখতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।  



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS