নিজস্ব প্রতিবেদক
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম হাফেজদের নিয়ে খাবারের আয়োজন ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছেন কুমিল্লার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।
রবিবার রাতে কুমিল্লা নগরীর সংরাইশ পাক পাঞ্জাতন মাদ্রাসার ১১০ জন এতিম হাফেজকে নিয়ে খাবারের আয়োজন ও ১০জন এতিম হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন তিনি।
পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আফজাল খানসহ সকলের সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মুনাজাতের মাধ্যমে দোওয়া মাহফিল আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিম হাফেজদের মাঝে পবিত্র কোরআন শরীফ তুলে দেন সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ভিপি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক কুমিল্লা শহর আওয়ামী লীগ খাদেম মো. ফিরোজ, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর মাসুদুল ইসলাম বাবু, সাবেক আহবায়ক কুমিল্লা স্বেচ্ছাসেবক লীগ মো শাহজাহান, মানিক খন্দকারসহ আরো অনেকে ।
অনুষ্ঠানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি বক্তব্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের উন্নয়নের মহানায়ক। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছেন, তারই কন্যা আমার প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার জন্য সকলে দোওয়া করবেন।