ঢাকা | | বঙ্গাব্দ

হেফাজতের আরও ২৪ সমর্থক গ্রেফতার

author
Reporter

প্রকাশিত : Feb 8, 2026 ইং 143 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী বিক্ষোভে হেফাজতে ইসলামের নারকীয় তাণ্ডবের ঘটনায় আরও ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শুক্রবার (১৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ২৬১ জন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে ওই ২৪ জনকে গ্রেফতার করে।

তাণ্ডবের এ ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের হয়েছে।

এ মামলাগুলোর এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৮ হাজার।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে আমরা আসামিদের শনাক্ত করে গ্রেফতার করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS