ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোট মাদ্রাসা ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, থানায় দিনমজুর বাবার মামলা

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 120 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার নাঙ্গলকোটে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ছাত্রীর বাবা মেয়ে ধর্ষণের বিচার চেয়ে কাউছার মজুমদার (২৬) নামে এক যুবককে আসামী করে থানায় মামলা করেছেন। ধর্ষক কাউছার কুমিল্লার নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের রবিউল হক মজুমদারের ছেলে।     

মামলা ও দিনমজুর বাবার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী নানার বাড়ি থেকে শ্রীকান্তা দাখিল মহিলা মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়েন। করোনা ভাইরাসের কারণে মাদ্রাসা বন্ধ হয়ে পড়লে নাঙ্গলকোট পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের বাড়িতে আসে। গত সোমবার (১২ এপ্রিল) রাত ২টার দিকে প্রাকৃতিক ডাকে ঘরের বাহিরে গেলে পূর্বে থেকে উৎপেতে থাকা ধর্ষক কাউছার এই মাদ্রাসা ছাত্রীর মুখ চেপে ধরে পাশ্ববর্তী মাছের প্রজেক্টের সেলুর মেশিনের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শোর-চিৎকারের চেষ্টা করলে ধর্ষক গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখায়। ধর্ষণের সময় ধস্তা-ধস্তিতে ধর্ষক এই ছাত্রীর নাকে আঘাত করে। 

আরও জানা যায়, পরবর্তীকে ধর্ষণ শেষে ছাত্রীকে ওই ঘরে রেখে ধর্ষক পালিয়ে যায়। পরে মেয়েটি শো-চিৎকার করলে ওই সেলুর মেশিনের ঘর থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়। 

নাঙ্গলকোট থানার এসআই মো. মফিজুল ইসলাম খান জানান, ধর্ষণের ঘটনায় ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তার বাবা ধর্ষণের ঘটনায় একটি মামলা করেছেন। ধর্ষক পালাতক রয়েছেন। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS