নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় করোনা লকডাউনে আর্থিক সংকটে পড়া অস্বচ্ছল, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। রাতের আঁধারে অলি-গলিতে ঘুরে এই খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়ন সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনায় লকাডাউনে বিপাকে পড়া কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে সপ্তাহব্যাপী প্রায় তিন হাজার পরিবারের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাদ যায়নি তৃতীয় লিঙ্গের মানুষগুলোও।
নির্জন রাতে খাদ্য সামগ্রী হাতে নগরীর অলি-গলিতে ঘুরে কর্মহীন ও হতদরিদ্রদের ঘরের দরজার কড়া নেড়ে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা ব্যক্তিগত অর্থায়নে নিজ হাতে তুলে দিচ্ছেন নিত্য প্রয়োজনীয় এই খাদ্য সামগ্রী। ইতোমধ্যে গত কয়েকদিনে কুমিল্লা নগরীর প্রতিটি ওয়ার্ডে বিপর্যস্ত কর্মহীন হতদরিদ্র ও তৃতীয় লিঙ্গসহ তিন হাজার মানুষের ঘরে খাদ্য পৌঁছে দেন তিনি।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আঞ্জুম সুলতানা সীমার প্রচারবিমুখ এই কর্মকান্ডে সাড়া জাগিয়েছে জনমনে।
সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা বলেন, ঢাকঢোল বাজিয়ে মানুষকে সহায়তা করতে চাই না। নিরবেই মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে, পবিত্র মাহে রমজান উপলক্ষে এবং করোনায় লকাডাউনে বিপাকে পড়া অস্বচ্ছল, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। নিজেরই রাতের আঁধারে এই সহায়তা সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।