ঢাকা | | বঙ্গাব্দ

আটক কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 130 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্যকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রোববার (০৬ জুন) বিকেল ৫টা থেকে কয়েক ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

সম্প্রতি কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় এমন অভিযান পরিচালনা করেছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য সহযোগিতা করেন।

ওসি মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, কিশোরদের নানা অনিয়ম পুলিশের নজরে এলে আজ শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কিশোর গ্যাং সন্দেহে ৪০ জনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, আটক কিশোরদের মধ্যে বেশ কয়েকজনকে অভিভাবক ডেকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে থানায় আগে থেকে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে। সোমবার (০৭ জুন) তাদের বিষয়ে আরও খোঁজ-খবর নিয়ে আদালতে পাঠানো হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS