ঢাকা | | বঙ্গাব্দ

শিশুর গলায় চাকু ঠেকিয়ে মাকে ধর্ষণ!

author
Reporter

প্রকাশিত : Feb 25, 2026 ইং 112 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

ভয়েজ ডেস্ক

বরিশালের উজিরপুরে শিশু কন্যার গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল উজিরপুর মডেল থানায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে অভিযুক্ত লিটন সরদারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত লিটন সরদার এলাকা ছেড়ে পালিয়েছেন।

জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের ওই গৃহবধূর স্বামী প্রয়োজনীয় কাজে ঢাকায় ছিলেন। এই সুযোগে গত ২২ অক্টোবর রাত ১১টার দিকে প্রতিবেশী রাজ্জাক সরদারের পুত্র লিটন সরদার কৌশলে ঘরে ঢোকে। গৃহবধূর দেড় বছরের শিশু কন্যার গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে তার চোখের সামনে মাকে জোরপূর্বক ধর্ষণ করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, এ ব্যপারে মামলা নেওয়ার পাশাপাশি ধর্ষণের শিকার গৃহবধূকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS