ঢাকা | | বঙ্গাব্দ

এবার আর্জেন্টিনার ৩ সমর্থককে পেটালো ব্রাজিল সমর্থকরা

author
Reporter

প্রকাশিত : Mar 29, 2026 ইং 121 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিলের সমর্থকের চাচাকে পিটানোর জের ধরে এবার আর্জেন্টিনার তিন সমর্থকে পেটানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এই ঘটনা ঘটে।

এর আগে, বিকেলে একই গ্রামে ব্রাজিলের সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে (৬০) একা পেয়ে আর্জেন্টিনার সমর্থক মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধর করে পালিয়ে যায়। তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়।

রাতে ঘটনায় আহতরা হলেন, জাকির মিয়া (৩২), সেলিম (৪৫) ও সৈয়দাবুর রহমান (৩৫)। তাদেরকেও উদ্ধার করে জেলা সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়েছে।

আহত নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের মৃত হেলু মিয়া ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কোপা আমেরিকার ব্রাজিল বনাম পেরুর মধ্যকার সেমিফাইনাল খেলায় ব্রাজিল ১-০ গোলে জয়ী হয়। খেলা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নওয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সাপোর্টার রেজাউলের সাথে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সাপোর্টার মো. জীবন মিয়ার খেলা নিয়ে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পরলে স্থানীয়দের মধ্যস্থতায় তাদের ফিরিয়ে দেন। পরে বিকেলে রেজাউলের চাচা নওয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে মো. জীবন মিয়া আরও ৪/৫ জন মিলে মারধর করে পালিয়ে যায়। পরে সন্ধ্যার দিকে নওয়াব মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

চাচাকে মারধরের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে ব্রাজিলের সমর্থক রেজিউলের লোকজন আর্জেন্টিনার সমর্থক জীবনের লোকজনকে বাজারে পেয়ে বেদম প্রহার করা হয়। এতে জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমান নামের আর্জেন্টিনার সমর্থক গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS