ঢাকা | | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ স্কুল কমিটির সভাপতির বিরুদ্ধে

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 76 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

মোঃ হুমায়ুন কবির মানিক

কুমিল্লার নাঙ্গলকোটে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে। উপজেলার পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এ অভিযোগ। এ বিষয়ে সোমবার (২৩ আগস্ট) জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ মার্চ নাঙ্গলকোট উপজেলার পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদান করেন রফিকুল ইসলাম। ২০১১ সালের পহেলা মে তিনি এমপিও ভুক্ত হন। শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষক পদশূন্য হলে সহকারি শিক্ষকদের মধ্য থেকে এমপিও ভুক্তির জেষ্ঠ্যতা অনুসারে দায়িত্ব প্রদানের আদেশ দেয়া থাকলেও সম্প্রতি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান চৌধুরী তা লঙ্ঘন করেছেন। প্রধান শিক্ষক পদশূন্য হওয়ায় তিনি জেষ্ঠ্য সহকারি শিক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব না দিয়ে সহকারি শিক্ষক মোঃ শামীম চৌধুরীকে এ দায়িত্ব প্রদান করেছেন।

জানা যায়, এর আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠে। এ বিষয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন পরিচালনা কমিটির সদস্যরা।

অভিযোগে উল্লেখ করা হয়, পুজকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম গত বছরের ২৫ নভেম্বর এবং প্রাক্তণ সহকারী প্রধান শিক্ষক আবদুল মান্নান চলতি বছরের ৩১ জানুয়ারী অবসর গ্রহণ করায় বিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ করে শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কার্যক্রম চালান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাজাহান চৌধুরী। পরবর্তীতে প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার আবেদন করায় বিজ্ঞান বিভাগের শিক্ষক শহিদুল ইসলামকে তার স্থলাভিষিক্ত করা হয়।

এরমধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং গত ১৮ জুন প্রার্থীদের সাক্ষাৎকার আহবান করা হয়। তবে এই প্রক্রিয়া সম্পন্নের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা কমিটির সভার রিজুলেশনে সভাপতি মো. শাহাজাহান চৌধুরী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করেন। এমতাবস্থায় গত ১৮ জুন প্রার্থীদের সাক্ষাৎকার নিতে আসা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেন। পুনরায় ২৫ আগস্ট (বুধবার) নিয়োগ পরীক্ষার দিনধার্য করা হয়েছে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS