ঢাকা | | বঙ্গাব্দ

কুমিল্লা থেকে ঢাকায় পাচারকালে আড়াই মন গাঁজাসহ গ্রেফতার ২

author
Reporter

প্রকাশিত : Mar 9, 2026 ইং 131 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

রাশ ব্যান্ডের জিপে লুকিয়ে ঢাকায় গাঁজা পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার ভোরে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আড়াই মন গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার পুরাতন চোয়ারা গ্রামের এখলাস মিয়ার ছেলে নুরে আলম (২৫) এবং চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সুস্বাদ গ্রামের আবু হাশেমের ছেলে নুর হোসেন (২৪)। 

অতিরিক্ত পুলিশ সুপার ও দাউদকান্দি সার্কেল মো: জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। জব্দ করা হয়েছে গাঁজা পাচার কাজে ব্যবহৃত রাশ ব্যান্ডের জিপ। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS