ঢাকা | | বঙ্গাব্দ

র‌্যালি ও আলোচনা সভায় লাকসামে কমিউনিটি পুলিশিং ডে পালিত

author
Reporter

প্রকাশিত : Mar 23, 2026 ইং 104 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

লাকসাম সংবাদদাতা

মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র' এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশিং ডে-২০২০ উপলক্ষে লাকসাম থানা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনের সঞ্চালনায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মহব্বত আলী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী মজুমদার, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোহর আলী তোতা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা।

এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী বের করা হয়। সভায় ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল, বাল্য বিবাহরোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। 




নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS