ঢাকা | | বঙ্গাব্দ

চান্দিনায় নির্বাচনে বিতর্কিত করতে অপপ্রচারের অভিযোগে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

author
Reporter

প্রকাশিত : Mar 27, 2026 ইং 157 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার চান্দিনার বরকইট ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো.শাহজাহান দাবি তাকে নির্বাচনে বিতর্কিত করতে অপপ্রচারণা চালানো হচ্ছে। এনিয়ে তিনি কুমিল্লা নগরীতে একটি অডিটোরিয়ামে বুধবার সংবাদ সম্মেলন করেছেন। 

সংবাদ সম্মেলনে মো.শাহজাহান বলেন, চান্দিনার শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমাম হোসেন গণমাধ্যমসহ বিভিন্ন ভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি বলে বেড়াচ্ছেন- আমি তার উপর হামলা করেছি। মূলত এগুলো সব মিথ্যা ও তার মনগড়া অভিযোগ। আসন্ন ইউপি নির্বাচনে আমি একজন প্রার্থী। আমাকে বিতর্কিত করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু 

হয়েছে অনেক আগ থেকেই। থানার সামনে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। প্রয়োজনে যে কেউ-ই ফুটেজ যাচাই করতে দেখতে পারে তার এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। 

তিনি আরও বলেন, আমি সংসদ সদস্য অধ্যাপক ডা.প্রাণ গোপাল দত্তের কর্মী। তাঁর সঙ্গে থাকার কারণে বিগত সময়ে আমাকে ২২টি মামলার আসামি করেছে প্রতিপক্ষের নেতারা। কয়েকবার জেলও খাটিয়েছে। এখন আমার নেতা সংসদ সদস্য। আসন্ন নির্বাচনে এলাকার মানুষ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়। যার কারণে তারা দিশেহারা হয়ে এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ওরফে মধু মাস্টার ও উপজেলা কৃষকলীগের সদস্য এ আর সাদেকুর রহমান প্রমুখ।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS