ঢাকা | | বঙ্গাব্দ

মেঘনায় কেন্দ্রে হামলা করতে গিয়ে সহিংসতায় যুবক নিহত

author
Reporter

প্রকাশিত : Apr 20, 2026 ইং 158 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপুর ১২ টার দিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন হামলা চালায়। এ সময় কেন্দ্রে হামলার ঘটনায় ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়। সৃষ্টি হয় নৌকা ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এ সময় পরিবেশ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি চালায়। হামলায় নিহত শাওন নামে এক যুবক। আহত হয় নাজমুল ও জের মিয়াসহ ৮/১০ জন।  

শাওনের নিহতের বিষয়টি নিশ্চিত করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. বর্ষা লরেন। তিনি জানান, সহিংসতায় আহত শাওন হাসপাতালে আনার পথেই মারা যান। পরে তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজু্ল ইসলাম বলেন, বহিরাগতরা কেন্দ্রে হামলা করায় ভোট গ্রহণ বন্ধ করে দেয়া হয়।

দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, আমিরাবাদ কেন্দ্রে সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। বর্তমানে ভোট গ্রহণ বন্ধ থাকলেও পূণরায় চালুর চেষ্টা চলছে।

এরআগে উপজেলার পাশ্ববর্তী মানিকারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগে স্থানীয় একটি মসজিদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশীদের লোকজন ভোট বর্জনের ঘোষণা দেন। এবং এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার আহ্বান জানান। সেখান থেকে মিছিল নিয়ে আমিরাবাদ কেন্দ্রে হামলা চালায়। মসজিদে ঘোষণার ঘটনায় মাওঃ নাজমুল নামে একজনকে আটক করে পুলিশ।

এরআগে একই উপজেলার চালিভাংগা ইউনিয়নে রামপ্রসাদের চর ভোট কেন্দ্রে হামলা চালিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থীকে আহত করার অভিযোগ উঠেছে। এসময় প্রার্থীসহ আরও ৫ ব্যক্তি আহত হয়।

বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের অভিযোগ নৌকার প্রার্থী লতিফ সরকারের কর্মী ও সমর্থকরা এই হামলা চালিয়েছেন। লাঠিসোটা দিয়েপিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় চল, টেঁটা হাতে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS