নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ১১ নভেম্বর নগরীর মডার্ন কমিউনিটি সেন্টারে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও এডভোকেট অধ্যক্ষ বীর মুক্তিযুদ্ধা আফজাল খানের দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করেন এবং কাউন্সিলর ছাত্তার ও কাউন্সিলর হাসান বাহিনীর হাতে নিহত কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ নেতা মো জিল্লুর রহমান জিলানীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুনাজাতের মধ্যদিয়ে দোয়া করা হয়েছ।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদার, ও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।