ঢাকা | | বঙ্গাব্দ

দেবিদ্বার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মান্নান, সম্পাদক সাদ্দাম

author
Reporter

প্রকাশিত : Feb 13, 2026 ইং 86 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

অবশেষে নানা জল্পনা-কল্পনার পর দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত ১০ সদস্যের এ আংশিক উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মোল্লা (জিএস মান্নান) কে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিকে আগামি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি শাহাদাত হোসেন মিঠু ও, মো. আলাউদ্দিন, আলম হাজারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক যাদব রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহরাব হোসেন সোহাগ ও দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন। এর আগে দীর্ঘদিন যাবত দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটির বিভিন্ন পদ নিয়ে নেতার্কীদের মাঝে লবিং-গ্রুপিং চলে আসছিল। কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাই করে দলের ত্যাগী, কারা নির্যাতিত এবং করোনাযোদ্ধাদের সমন্বয়ে এ কমিটি অনুমোদন দেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কমিটিতে সাবেক ছাত্রনেতা জিএস মান্নানকে সভাপতি এবং কারা নির্যাতিত ও করোনাযোদ্ধা সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় নবনির্বাচিত নেতৃবৃন্দ ও দলের অঙ্গ-সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে দেবিদ্বার উপজেলা সেচ্ছাসেবক লীগ কর্মীরা স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের দিক-নির্দেশনায় বিনামূল্যে খাদ্য ও অক্সিজেন সহায়তা দিয়ে মানবিক কাজে প্রংশিত হয়েছে। করোনায় আক্রান্তদের সেবায় 'হ্যালো সেচ্ছাসেবক' লীগ নামে একটি টীম সহায়তায় ছুটে গেছে অসহায় মানুষের পাশে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS