নিজস্ব প্রতিবেদক
এশিয়া ফাউন্ডেশন ও দি হাঙার প্রজেক্টের উদ্যোগে সেরা অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কার অর্জন করায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি ও পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজের সম্পাদক ইয়াসমীন রীমাকে আপনজন সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা নগরীর দৈনিক আমাদের কুমিল্লা অফিসে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা এ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সিনিয়র সহ সভাপতি খায়রুল আহসান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজাদা এমরানের সঞ্চালনায় আপনজন সম্মাননা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারী মডেল কলেজের অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সনাক কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিটিভি নিউজ ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস।
অতিথিবৃন্দসহ সাংবাদিক সমিতি কুমিল্লার নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি ইয়াসমীন রীমাকে সাংবাদিক সমিতি কুমিল্লার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।
সংবর্ধিত অতিথি বিশিষ্ট সাংবাদিক ইয়াসমীন রীমাকে অভিবাদন জানিয়ে বক্তব্য রাখেন, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন , প্রত্যয় কুমিল্লার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার , দ্যা হাঙ্গার প্রজেক্টের সংগঠক সাহানারা হক।
অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মিডিয়ার অসংখ্য সাংবাদিক ছাড়াও বিভিন্ন পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় অতিথিবৃন্দসহ বক্তারা সাংবাদিক ইয়াসমীন রীমার মত কুমিল্লায় আরো বেশী নারী সাংবাদিক এগিয়ে আসা উচিত ।