ঢাকা | | বঙ্গাব্দ

ট্রেনের ছাদ থেকে পড়ে বাড়ি ফেরা হলো না যুবকের

author
Reporter

প্রকাশিত : Feb 11, 2026 ইং 136 বার পড়েছে
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকাল ৭ টায় কুমিল্লা লাকসাম দৌলতগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জসিম উদ্দিন খন্দকার। 

নিহত যুবকের নাম জানা যায় নি। তবে যুবকের বয়স ২২ বছর বলে সুরতহালে লিপিবদ্ধ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, আমরা খবর নিয়ে দেখেছি নিহত যুবক ঢাকায় একটি গ্রীল তৈরীর কারখানায় কাজ করতো। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। মরদেহ এখন রেলওয়ে থানায় আছে। ময়নাতদন্তের জন্য দুপুরেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।



নিউজটি আপডেট করেছেন : Reporter

কমেন্ট বক্স
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভয়েস অফ কুমিল্লা
সকল কারিগরী সহযোগিতায় A2SYS